Sylhet Today 24 PRINT

ইয়ুথ সেন্টার ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ওয়ান্ডারার্স ক্লাব

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৯

‘সিলেট সিক্সার্স’ ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় ওয়ান্ডারার্স ক্লাব ৫ উইকেটে ইয়ুথ সেন্টার ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।

রোববার (৩ মার্চ) ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহাদ সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করে এবং ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে সাজন ৪ উইকেট ও নাসির ৩ উইকেট লাভ করে।

জবাবে ওয়ান্ডারার্স ক্লাব ২০.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকু ২৬ রান ও এমদাদ ২২ রান সংগ্রহ করে এবং ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে ফাহাদ ৩ উইতেট ও সাব্বির ২ উইকেট লাভ করে।

উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন ইয়ুথ সেন্টার ক্লাবের খেলোয়াড় ফাহাদ। খেরা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেষ্ট প্রদান করেন সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিলেট সিক্সার্স এর পৃষ্ঠপোষকতায় এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় আগামীকাল হোয়াইট মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে জালালাবাদ ক্লাবের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.