Sylhet Today 24 PRINT

কেনো ভাঙন দিমিত্রভ-শারাপোভা সম্পর্কে?

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৫

শোনা গিয়েছিল সম্পর্ক ভাঙার জন্যই নাকি মেয়েটিই দায়ী। মেয়েটি মারিয়া শারাপোভা। মন্টেনেগ্রোর সমুদ্রসৈকতে বিকিনি পরে ছুটি কাটানো শারাপোভার লাস্যময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মাশা-প্রেমিক সম্ভবত মেজাজ হারিয়েছিলেন।

কিন্তু না! এত দিনে বেরিয়ে এল অন্য তথ্য। অভিযোগ উঠল ছেলেটির বিরুদ্ধেই। ছেলেটি অর্থাত্ গ্রিগর দিমিত্রভ। বিশ্ব টেনিসের ‘হট কাপল’ দিমিত্রভ-শারাপোভার বিচ্ছেদের কারণ নাকি বুলগেরিয়ার মডেল নিকোলেতা লোজানোভার সঙ্গে দিমিত্রভের সম্পর্ক।

সত্যিই কি দিমিত্রভ-শারাপোভার বিচ্ছেদের কারণ কি নিকোলেতা? জানা যায়নি এখনও। যদিও নিকোলেতা-দিমিত্রভের গোপন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শারাপোভা। প্রশ্ন উঠছে এত বিতর্কের মধ্যেই শারাপোভা চুপ কেন?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.