Sylhet Today 24 PRINT

মাছ শিকারে সিলেটে নাসির

স্পোর্টস ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৫

ফেসবুকে নিজের পেজে মাছ ধরার ছবি পোস্ট করেছেন ক্রিকেটার নাসির। ছবির ক্যাপশনে লেখা- ‘মাছ ধরছি সিলেটে’।

কী ব্যাপার! গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট শিকার করে বাংলাদেশকে ব্রাক থ্রু এনে দেওয়া নাসির মাছ শিকারের জন্য সিলেট চলে এলন নাকি?

জানা গেলো, সিলেট এসেছেন বটে। তবে সেটা কেবল মাছ শিকারের জন্য নয়। ছুটি কাটাতে তাই তিনি এখন সিলেটে। সিলেটের হবিগঞ্জে অবস্থিত ‘দ্য প্যালেস রিসোর্ট এন্ড স্পা’ রিসোর্টে ঘুরে-ফিরে সময় কাটাচ্ছেন তিনি।

সেই ঘুরাফেরার ফাঁকেই 'রথ দেখতে গিয়ে কলা বেঁচার' মতো নেমে পড়েছিলেন মাছ শিকারে। সেই মাছ ধরার এক পর্যায়ে ছবি তোলেই পোষ্ট করেন ফেসবুকে।

আর নাসিরের ভক্ত মাত্রই তো জানেন- কেবল ক্যাচ ধরা নয়, মাছ ধরাও নাসিরের একটি শখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.