Sylhet Today 24 PRINT

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল : সিলেটে পৌঁছেছে ভারত ও নেপাল দল

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৫

আগামী রোববার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট এসে পৌঁছেছে ভারত ও নেপাল অনুর্ধ্ব-১৬ ফুটবল টিম।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

তিনি জানান, সন্ধ্যায় ভারত ও নেপাল টিম সিলেট এসে পৌঁছে। তাদেরকে নগরীর একটি হোটেলে রাখা হয়েছে। মাহিউদ্দিন সেলিম আরো জানান, পর্যায়ক্রমে অন্যন্য দল পৌছবে। রোববার উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে পরদিন নেপাল ও মালদ্বীপ লড়াইয়ে অবতীর্ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.