Sylhet Today 24 PRINT

১ম বিভাগ ক্রিকেট লীগে অনির্বান ক্রীড়া চক্র ২৭৬ রানে জয়ী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৯

“সিলেট সিক্সার্স ১ম বিভাগ ক্রিকেট লীগ” এর আজকের খেলায় অনির্বান ক্রীড়া চক্র ২৭৬ রানে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয়।

শনিবার ( ১৬ মার্চ) সকালে অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবু বক্কর ১১৭, সুইট ৭৩, মোহন ৭১, তাজিন ৬৪ ও মইনুল ৩৬ রান সংগ্রহ করে এবং বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এর পক্ষে অয়ন ২ উইকেট, মিজান ২ উইকেট , সাইফুল ২ উইকেট এবং হাবিব ও নাবিল ১টি করে উইকেট লাভ করে।  

জবাবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ১৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাবিল ২৪, নাহিদ অপরাজিত ২৪, শামিম ১৭ ও সাইফুল ১৬ রান সংগ্রহ করে এবং অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে সুইট ৫ উইকেট এবং তাজিন, এজাজ, জয়নুল ও মইনুল ১টি করে উইকেট লাভ করে।

উক্ত ম্যাচে ৮৭ বলে ১১৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন অনির্বাণ ক্রীড়া চক্রের খেলোয়াড় আবু বক্কর।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিলেট সিক্সার্স এর পৃষ্ঠপোষকতায় এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় রবিবার মুখোমুখি হবে জিমখানা ক্লাব ও হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.