Sylhet Today 24 PRINT

ব্রাজিলের জয়ে জেসুসের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। অন্য গোলটি করেছেন ফিরমিনো। চেক রিপাবলিকের হয়ে একমাত্র গোলটি করেছেন ডেভিড পাভেলকা।

প্রাগে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারায় ব্রাজিল। গত শনিবার পানামার সঙ্গে ১-১ ড্র করেছিল তিতের দল।

ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান ডেভিড পাভেলকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেক রিপাবলিকের রক্ষণের ভুলে সমতায় ফেরে ব্রাজিল। রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। বল দখলে এগিয়ে থেকে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান বাড়ান জেসুস। ৮৩তম মিনিটে জেসুসের গোলে ২-১ গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে স্বাগতিকদের বুকে শেষবারের মতো ছুরি চালান জেসুস। আলানের বাড়ানো বল দুবারের চেষ্টায় জালে জড়ান জেসুস।

দিনের আরেক প্রীতি ম্যাচে শেষ দিকে আনহেল কোররেয়ার একমাত্র গোলে মরক্কোকে তাদেরই মাঠে হারিয়েছে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.