Sylhet Today 24 PRINT

নাপোলিকে হারিয়ে সেমির পথে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৯

ইউরোপা লিগে ইংলিশ ক্লাব আর্সেনাল ইতালিয়ান ক্লাব নাপোলিকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল।

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ আটের প্রথম লেগে উনাই এমেরির দল ২-০ গোলে হারায় নাপোলিকে।

প্রথম ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। চতুর্দশ মিনিটে ডি-বক্সে সতীর্থের ছোট পাস পেয়ে প্লেসিং শটে দলকে এগিয়ে দেন অ্যারন র‌্যামজি।

২৫তম মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরার নিচু শট অতিথি ডিফেন্ডার কালিদু কলিবালির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আগামী বৃহস্পতিবার হবে ফিরতি পর্ব।

এছাড়া স্লাভিয়া প্রাগের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে চেলসি, ভিয়ারিয়ালের মাঠে ৩-১ গোলে জিতেছে ভালেন্সিয়া এবং ঘরের মাঠে বেনফিকা ৪-২ গোলে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.