Sylhet Today 24 PRINT

স্লাভিয়া প্রাগের মাঠে কষ্টের জয় চেলসির

স্পোর্টস ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৯

ইউরোপা লিগে চেক রিপাবলিকের দল স্লাভিয়া প্রাগের মাঠে ১-০ গোলে জিতে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল চেলসি।

প্রতিপক্ষের মাঠে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়া চেলসি ২৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের বাঁকানো শট ক্রসবারে বাধা পায়। ৮১তম মিনিটে ইয়ান বোরিলের জোরালো হাফ ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

৮৬তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ইংলিশ ক্লাবটি। ডান দিক থেকে উইলিয়ানের দারুণ ক্রসে লাফিয়ে নেওয়া হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসো।

আগামী বৃহস্পতিবার হবে ফিরতি পর্ব।

এছাড়া আর্সেনাল ২-০ গোলে জিতেছে নাপোলির বিপক্ষে, ভিয়ারিয়ালের মাঠে ৩-১ গোলে জিতেছে ভালেন্সিয়া এবং ঘরের মাঠে বেনফিকা ৪-২ গোলে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.