Sylhet Today 24 PRINT

মাঠে আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি মালদ্বীপের দুই ফুটবলার

স্পোর্টস রিপাের্ট |  ১০ আগস্ট, ২০১৫

মাঠে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালদ্বীপ দলের দুই খেলোয়াড়। সোমবার বিকেলে সিলেটে জেলা স্টেডিয়ামে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে নেপালের বিরুদ্ধে ম্যাচে আহত হন মালদ্বীপ দলের গোলরক্ষক আহমেদ নিশাম ও ডিফেন্ডার এ আশাম আদম।

পরে রাত ৮টার দিকে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

আহমেদ নিশামের লিগামেন্টে এবং এ আশাম আদমের অ্যাংকেলে সমস্যা বলে জানিয়েছেন মালদ্বীপ দলের লিয়াঁজো অফিসার ফয়সল আহমদ।

বর্তমানে তারা ওসমানী হাসপাতালের তৃতীয় তলায় কেবিনে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তাদেরকে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ফয়সল আহমদ।

প্রসঙ্গত, সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের তৃতীয় আসর সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রবিবার এ আসরের পর্দা উঠেছে। টুর্নামেন্টে এ পর্যন্ত ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.