Sylhet Today 24 PRINT

ভারতের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ দলকে ৫ লাখ টাকা বোনাস অর্থমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৫

সাফ অনুর্ধ-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপে ভারতের বিপক্ষে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জন্য ৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এর আগে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বৃহস্পতিবার ম্যাচের ৩৪ মিনিটে মো. শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে আতিকুজ্জামানের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ক্ষুদে ফুটবলারদের।

এমন জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জন্য ৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.