Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিল ভারত

স্পোর্টস ডেস্ক |  ২৮ মে, ২০১৯

ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১০২ রানে তাদের ৪ উইকেট তুলে নেয় তারা। কিন্তু লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৬০ রানের  বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। ৭ উইকেটে তারা করেছে ৩৫৯ রান।

টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিংয়ে ভারতের মনে ভয় ঢুকিয়ে দেন টাইগার পেসাররা। অবশ্য প্রস্তুতি ম্যাচে কিছুটা গা-ছাড়া ভাব ছিল দুই দলেরই।

দলীয় ৮৩ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে ভারত। খাদ থেকে দলকে টেনে তুলেন রাহুল। পঞ্চম উইকেটে ধোনিকে সঙ্গে নিয়ে ভারতকে নিয়ে যান নিরাপদ দূরত্বে। শেষ পর্যন্ত সাব্বির রহমানের বলে বোল্ড হয়ে দলীয় ২৬৬ রানের মাথায় ফেরেন তিনি। তার আগে ৯৯ বলে করেছেন ১০৮ রান।

রাহুল ফিরলেও দলকে বড় সংগ্রহের পথে ভারতকে নের্তৃ্ত্ব দেন ধোনি। ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন সেঞ্চুরি। শেষ পযর্ন্ত ‘মি কুল’ সাকিবের বলে ফিরেন ১১৩ রান করে।

তার আগের অধ্যায়টা অবশ্য বাংলাদেশের। ‍শুরুতেই মোস্তাফিজুর রহমান বড় ধাক্কা দেন ভারতকে। নিজের দ্বিতীয় স্পেলে এলবিডব্লউ’র ফাঁদে ফেলে শিখর ধাওয়ানকে (১) সাজঘরে ফেরান তিনি। ভয়ঙ্কর হয়ে উঠার আগে রোহিত শর্মাকে (১৯) বোল্ড করেন রুবেল হোসেন। কোহলিকে (৪৭) হাফসেঞ্চুরি বঞ্চিত করেন সাইফউদ্দিন।

শেষ দিকে ভার ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ৭ রানে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। ১১ রানে রবীন্দ্র জাদেজা।

ছয় ওভার বল করে ৫৩ রান দিয়ে সাকিব নিয়েছেন দুই উইকেট। আট ওভারে ৬২ রান দিয়ে রুবেলের শিকার দুইটি।

প্রস্তুতি ম্যাচ বিধায় পেসারদের নিয়ে তেমন ঝুঁকি নিতে চাননি মাশরাফি। বোলিং করিয়েছেন ৯ জনকে। অবশ্য ফিল্ডিংয়ের খাপছাড়া না হলে ভারতের রান আরো কিছ কম হতে পারতো।

বাংলাদেশের হয়ে এ ম্যাচে ৮ ওভারে ৪৩ রানে এক উইকেট নেন মুস্তাফিজ। সাইফউদ্দিন ৬ ওভারে ২৭ রানে এক উইকেট নেন। রুবেল দুই উইকেট নিলেও ৮ ওভারে দেন ৬২ রান। সাব্বির ৫ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন। সাকিব তার ৬ ওভারে খরচা করেন ৫৮ রান। নেন দুই উইকেট। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.