Sylhet Today 24 PRINT

স্পিনে শুরু ইংল্যান্ড বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ৩০ মে, ২০১৯

স্পিন বোলিং দিয়েই শুরু হলো বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকারের মধ্যকার উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।

প্রথম ওভারে বোলিং করতে আসেন লেগস্পিনার ইমরান তাহির। এর আগের এগারো বিশ্বকাপে কোনো স্পিনারকে দিয়ে বোলিং শুরু করানো হয়নি কখনো। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি দলের অভিজ্ঞ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে বোলিং শুরু করিয়ে জন্ম দিলেন এই অভিনব ইতিহাসের।

তাহিরের প্রথম বলে জেসন রয় (১) এক রান নিয়ে প্রান্ত বদল করলে প্যাভিলিয়নে ফিরে যান জনি বেয়ারেস্ট্রো (০)। স্কোরবোর্ডে রান তখন ১।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলে নেই পেসার ডেল স্টেইন।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারেস্ট্রো, জো রুট, ইয়ন মরগান, জশ বাটলার, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদীল রশিদ, লিয়াম প্লাংকিট, জোফরা আরচার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাসিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডুইয়ান প্রিটরিয়াস, অ্যান্ডেল ফেলুওয়াকও, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.