Sylhet Today 24 PRINT

পিটারসেনের চোখে সেরা চার

স্পোর্টস ডেস্ক |  ৩১ মে, ২০১৯

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ১২তম  বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হেরেছে তারা। তবে বিশ্বকাপে তাদের দল নিয়ে আশাবাদী সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।

একই সঙ্গে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা চার দলের নাম জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট হলো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে থেকেই একটা দল শিরোপা জয় করবে।’

তিনি আরো বলেন, ‘প্রস্তুতি ম্যাচে যেভাবে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে তা অসাধারণ। তারা আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে যে কিনা দুর্দান্ত ফর্মে আছে। টপ অর্ডারে গেইলও দুর্দান্ত খেলছে এবং তাদের কাছে অসাধারণ কয়েকজন উদীয়মান তারকা আছে। ওয়েস্ট ইন্ডিজ দলটা আমার পছন্দ হয়েছে। তারা কি চ্যাম্পিয়ন হবে? সম্ভবত না। তবে তারা আমার সেরা চার দলের মধ্যে একটি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.