Sylhet Today 24 PRINT

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক |  ৩১ মে, ২০১৯

দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে শেষ ছয় বিশ্বকাপের মধ্যে চারটিতেই প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান।

দুই দলের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে চোখ রাখলে ওয়েস্ট ইন্ডিজ (৮ নম্বরে) থেকে দু’ধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান(৬ নম্বরে)৷ সেই সঙ্গে গেইল-হোল্ডারদের থেকে ইংল্যান্ডের পরিবেশ নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল পাকিস্তান দল৷ ব্রিটিশদের বিরুদ্ধে সম্প্রতি পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে সরফরাজরা৷ সেই সঙ্গে এই ইংল্যান্ডেই দু’বছর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান৷ সেবারের চ্যাম্পিয়ন দলের একাধিক ক্রিকেটার এবার তাঁদের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে৷ ফলে ব্যাটিংয়ে ফাকার থেকে বলে আমের-হাসান আলিরদের ইংল্যান্ডের পরিবেশে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকার কথা৷

অন্যদিকে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারশো প্লাস রান করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ তাঁদের ব্যাটিং গভীরতা দলের অন্যতম সম্পদ৷ ব্যাট হাতে ক্রিস গেইল প্রস্তুতি ম্যাচে দাপট দেখাতে না পারলেও তার উপর প্রত্যাশা রয়েছে. অন্যদিকে প্রস্তুতিতে বিস্ফোরক ব্যাটিং করেছেন রাসেল.তার দিকেও চোখ থকবে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক) আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কোটরেল, ওশেন থমাস।

পাকিস্তান একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মাদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.