Sylhet Today 24 PRINT

ম্যাচ সেরা সাকিব

ক্রীড়া প্রতিবেদক |  ০২ জুন, ২০১৯

জয় দিয়েই স্বপ্ন আর সম্ভাবনার বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩০ রান আর সাকিব আল হাসানের মাইলফলক স্পর্শের দিনে দক্ষিণ আফ্রিকাকে টাইগাররা হারিয়েছে ২১ রানে।

খেলা শেষে ম্যাচে সেরার মুকুটটিও উঠেছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাথায়। ম্যাচে জয়ের পেছনে ব্যাটিংয়ে তার করা ৭৫ রান ও বল হাতে নেয়া ১টি উইকেট রেখেছে বিশেষ ভূমিকা। এছাড়াও মুশফিককে সাথে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে গড়েছেন পার্টনারশিপের রেকর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.