Sylhet Today 24 PRINT

নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ডেকেছে ভারত। আগামী নভেম্বরে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট দিয়ে সাজানো হয়েছে সিরিজটি। সোমবার সিরিজের সময়সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে ওই সিরিজে থাকছে না কোনো ওয়ান ডে ম্যাচ!

বিশ্বকাপের দামামার মধ্যেই নিজেদের ২০১৯-২০ সালের সময়সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ওই সিরিজ। দুইটি টেস্টের একটি হবে কলকাতার ইডেন গার্ডেনে অন্যটি ইন্দোরে।

টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে, আগামী ৩ নভেম্বর দিল্লিতে, ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বর নাগপুরে।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম ও ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত ভারতে একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালের হায়দরাবাদে ওই টেস্ট অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.