Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে খেলা হলো না ডেল স্টেইনের

স্পোর্টস ডেস্ক |  ০৪ জুন, ২০১৯

বিশ্বকাপের আগেই চোটে পড়েন ডেল স্টেইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এসে ইনজুরি নিয়ে দেশে ফেরেন। বিশ্বকাপের আগে সুস্থ হতে পারেননি স্টেইন। খেলতে পারেননি ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে। ভারতের বিপক্ষে রোববারের ম্যাচে খেলার কথা ছিল তার। কিন্তু কাঁধের ইনজুরিতে তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

ডেল স্টেইনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট বাঁ-হাতি পেসার বিউরেন হেনরিককে দলে ডেকেছে। এর আগে দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন বলেন, তার ইনজুরি ৮৫ ভাগ সেরে গেছে। তার মানে ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। কিন্তু কাঁধে নতুন করে দ্বিতীয় গ্রেডের ব্যথা অনুভব করছেন। বিশ্বকাপে তার তাই আর খেলার সম্ভাবনা নেই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ছিটকে যান। তিনি ১০ দিন মাঠের বাইরে চলে গেছেন। এছাড়া বিশ্বকাপ শুরুর আগে পেসার নর্টজে ছিটকে যান। স্টেইনের বদলে দলে আসা হেনরিক দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। এছাড়া ১০টি টেস্ট খেলেছেন তিনি। আইপিএলেও খেলেছেন এই পেসার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.