Sylhet Today 24 PRINT

ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুন, ২০১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে সাবধানী শুরুর করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। খেলছিলেনও ভালো, তবে ৮.৩ ওভারে ৪৫ রানে সৌম্য সরকারের আউটে সেই প্রচেষ্টা থামল। হেনরির বলে বোল্ড হওয়ার আগে সৌম্য ২৫ বল থেকে ২৫ রান করেন। এখন তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন সাকিব আল হাসান।

ওভালে বুধবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। বাংলাদেশ এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলায় জেতা উইনিং কম্বিনেশন ঠিক রেখেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.