Sylhet Today 24 PRINT

টস জিতে উইন্ডিজকে ব্যাটিং দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুন, ২০১৯

উইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। উভয় দলই নিজেদের চতুর্থ ম্যাচে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে নামবে।

বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপাধারী উইন্ডিজ আর শিরোপা জয়টা এসেছিল এই ইংলিশদের মাটিতেই। তবে সেখানেই থেমে আছে উইন্ডিজের সাফল্য কথা। আর এদিকে নিজের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আশায় পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচে দুই জয় আর একটিতে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ইংলিশরা। অন্যদিকে সমান তিন ম্যাচে এক জয়, এক পরাজয় আর এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান উইন্ডিজের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.