Sylhet Today 24 PRINT

মাথা উঁচু রেখে পরের ম্যাচ নিয়ে ভাবতে বললেন মেসি

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৯

পরাজয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে ফেভারিট আর্জেন্টিনা। রোববার ভোরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা।

এমন হারের পর আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, এভাবে শুরু করতে চাননি।

শুরু থেকে এলোমেলো ফুটবল খেলা আর্জেন্টিনা কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচ শেষে মেসি দাবি করলেন স্নায়ুচাপে থাকার কথা। জানালেন হতাশা ভুলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান।

“আমরা এভাবে শুরু করতে চাইনি। কিছুটা স্নায়ুচাপ ছিল, ভালো শুরুর চাওয়া ছিল, ভুল না করার প্রতিশ্রুতি ছিল।”

“আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। কেননা এটা স্রেফ শুরু এবং কোপা আমেরিকায় খেলার এখনও অনেক বাকি আছে।”

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.