Sylhet Today 24 PRINT

জয় দিয়েই দিন শুরু করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৯

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় দিয়েই দিন শুরু করলো বাংলাদেশ। টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েেন ওয়েস্ট ইন্ডিজকে।

দলে একটা পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ মিঠুনের বদলে দলে ফিলেছেন লিটন দাস।

বিশ্বকাপে এর আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে চারবার। একবারও জয় নেই বাংলাদেশের। সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে এই ক্যারিবীয়দের কাছেই ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল বাংলাদেশ। যদিও এবার শক্তি এবং সামর্থ্যে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশই।

সেই এগিয়ে থাকার কারণেই এবার টাইগারদের কাছে সমর্থকদের প্রত্যাশাটা বেশি। টনটনে আজ কি মাশরাফিরা পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে? সে প্রশ্নের উত্তর জানা যাবে ম্যাচ শেষে।

টস হেরে ব্যাট করার সুযোগ পেয়ে এটাও খুব একটা খারাপ বলছেন না ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, ‘টস হেরে প্রথমে ব্যাট করাটা খারাপ কিছু নয়। যদিও টস জিতলে আমরাও বোলিং নিতাম। তবে আমাদের সামনে সুযোগ রয়েছে রান বেশি তোলার। প্রথম ১০ ওভারেই লড়াইটা করে ফেলতে হবে আপনাকে। ম্যাচে কি চান, এই ১০ ওভারেই সব ঠিক হয়ে যাবে হয়তো।’

মাশরাফি বলেন, ‘গত চার-পাঁচদিন যাবত আমরা কঠোর পরিশ্রম করেছি। সুতরাং, দলের খেলোয়াড়রা সবাই পুরোপুরি প্রস্তুত এবং দারুণ উজ্জীবিত।’

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.