Sylhet Today 24 PRINT

শুরুতেই গেইলকে ফেরালেন সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৯

তাকে বলা হয় ব্যাটিং দানব। যেকোনো দলের জন্যই আতঙ্কের নাম ক্রিস গেইল। কিন্তু আজ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনারকে।

সাইফুদ্দিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল।

টস জিতে ফীল্ডিংয়ে নেমে প্রথম ওভার থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম ওভারই মেডেন তুলে নেন মাশরাফি। চার ওভার শেষে গেইলকে হারিয়ে ক্যারিবিয়ানদের সংগ্রহ মাত্র ৬ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.