Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ অভিষেকে লিটনের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৯

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বিশ্বকাপের অভিষেক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস।

মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন লিটন কুমার দাস।

৪৩ বলে ফিফটি স্পর্শ করেছেন তিনি। এ রান করতে ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি।

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯৪ রান। সাকিব ১১৮ ও লিটন ৭২ রানে ব্যাট করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.