স্পোর্টস ডেস্ক | ১৮ জুন, ২০১৯
বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। মঙ্গলবার ম্যানচেস্টারে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।
বিশ্ব আসরের মূল মঞ্চে এসে চার ম্যাচের চারটিতেই হেরেছে আফগানিস্তান। রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
অন্যদিকে টেবিলের চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড শীর্ষ স্থান দখল করতে চায়। এই পর্যন্ত চার ম্যাচের তিনটি জয় ও একটিতে হারতে হয়েছে স্বাগতিকদের।
অন্যদিকে ওপেনার জেসন রয়ও চোটের কারণে নেই একাদশে। তার বদলে দলে ভেড়ানো হয়েছে জেমন ভিন্সকে। পেট ব্যথার কারণে একাদশে নেই লিয়াম প্লাঙ্কেটও। তার জায়গায় নেয়া হয়েছে মঈন আলীকে।
আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নূর আলী জাদরান, হাশমতুল্লা শাহিদি, আসগর আফগান, মোহম্মদ নবি, ইকরাম আলী খান, গুলবাদিন নাঈব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান ও দৌলত জাদরান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ার্স্টো, জেমস ভিনস, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।