Sylhet Today 24 PRINT

বোলারদের আরেকটু হিসেবি বল করার পরামর্শ জাহানারার

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০১৯

বিশ্বকাপের আজ বৃহস্পতিবার ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে খেলাটি মাঠে গড়াবে। আর আজকে ম্যাচ জিতলেই সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবে টিম টাইগাররা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে দুটি পরিবর্তন। পিঠে ব্যথার কারণে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকছেন পেসার রুবেল হোসেন। আর স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্থলাভিষিক্ত হচ্ছেন হার্ডহিটার সাব্বির রহমান।

এদিকে, ম্যাচটি ঘিরে বৃষ্টি আতঙ্ক আছে। যদিও জানা গেছে সকালটা রোদেলাই সেখানে। ইংল্যান্ডের আবহাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িযে দেয়া যায় না। সেটা অবশ্য অন্য হিসেব। আমাদের হিসেবটা কষতে হবে অস্ট্রেলিয়াকে নিয়ে। তারা এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল, আমাদের জন্য শক্তিশালী প্রতিপক্ষ।

ম্যাচটি জিততে হলে বোলারদের আরেকটু হিসেবি বল করতে হবে। শুরু থেকেই মিতব্যয়ী বোলিং করতে হবে। আগে-পরে যখনই বোলিং করুক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের লাগামটা টেনে ধরতে না পারলে সমস্যা হয়ে দাঁড়াবে। বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে ৩৫০ বা এর কাছাকাছি রান করলেই ফাইট হবে ম্যাচে বলে মনে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।

তিনি বলেন, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ইংলিশ কন্ডিশন আমাদের জন্য যতটা কঠিন, অস্ট্রেলিয়ার কাছে ততটা নয়। কারণ, ওরা ওই কন্ডিশনেও খেলে অভ্যস্থ। বাংলাদেশ দলের পজিটিভ দিক হলো আগের ম্যাচে লিটন দাসের দুর্দান্ত ওই ব্যাটিং। প্রথম ম্যাচ খেলতে নেমেই সে আত্মবিশ্বাস নিয়েই ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচ বলে শুরুতে একটু নার্ভাস ছিলেন লিটন। কিন্তু সে নিজে নিজেই ওভারকাম করেছেন সে অবস্থা থেকে। তারপর স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.