Sylhet Today 24 PRINT

টাইব্রেকারে বাংলাদেশ অনুর্ধ্ব- ১৬ দলের 'ভারতবধ' (ভিডিও)

স্পোর্টস ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৫

বাংলাদেশ অনুর্ধ-১৬ দলের ভারত বধের ম্যাচটি যেনো রূপকথার গল্পকেও হার মানালো। ইতিহাস গড়া ম্যাচে প্যানাল্টির শেষ বলটি যখন বাংলাদেশ গোল রক্ষক ফিরিয়ে দিলেন; গ্যালারীভর্তি দর্শক তখন ফেটে পড়ছিলো বাঁধভাংগা উল্লাসে।

মংগলবার প্রায় পঁচিশ হাজার দর্শকের সামনে ১-১ গোলে শেষ হয় ৯০ মিনিটের খেলা । নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিটখানেক আগে ঘটে বিদ্যুৎ বিভ্রাট। ফ্লাড লাইট বন্ধ হয়ে পুরো মাঠ ডুবে যায় অন্ধকারে, ১০ মিনিট বন্ধ থাকে খেলা।

বিদ্যুৎ আসার পর শুরু হয় ট্রাইব্রেকার। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন আতিকুজ্জামান, সাদ উদ্দিন, ফাহিম মোরশেদ ও জাহাঙ্গীর।

অপরদিকে ভারতের সৌরভ ও বাকির গোল করলেও অভিজিতের শট ফিরে আসে গোলপোস্টে লেগে। আর সাকলায়েনের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ফসল আহমদ। গর্জে উঠে পুরো স্টেডিয়াম। উৎসবে মেতে মেতে উঠে পুরো বাংলাদেশ।

প্রথমবারের মতো সাফ অনূর্ধ-১৬ জয়ের উদযাপন চলে দীর্ঘ রাত পর্যন্ত। মাঠে খেলোয়াড়রা আর গ্যালারি ভর্তি দর্শকরা শরিক হন এই উদযাপনে। সড়কে মিছিলও হয়। সব জায়গা থেকেই ভেসে আসে বাংলাদেশ বাংলাদেশ শ্লোগান। আর পত পত করে উড়তে থাকে লাল সবুজের পতাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.