নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০১৯
আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল। ১৫ জুন নতুন কমিটি (২০১৯-২০২১) অনুমোদন করে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন।
এআরগে এই কমিটির সভাপতি ছিলেন ক্রিকেট আম্পায়ার আশরাফ আরমান। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতিরও দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে ঠাঁই হয়নি আরমানের।
নতুন সভাপতি শফিউল আলম নাদেল সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।
২০১৪ সালে সিলেট বিভাগীয় আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন গঠিত হয়। ওই সময় প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন আশরাফ আরমান। তিনবছর মেয়াদ শেষে পুণরায় সভাপতি নির্বাচিত হন আরমান।
নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান শ্যামল।
কমিটিতে পদাধিকার বলে সহ সভাপতি হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী। অপর সহ সভাপতি হয়েছেন সুনামগঞ্জের চৌধুরী আহমেদ মুজতবা রাজি।
এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম ইকরাম, কোষাধক্ষ্য উজ্জ্বল বখত, সাংগঠনিক সম্পাদক মখছুদুর রহমান উজ্জ্বল, দফতর সম্পাদক ইসমত আলী, কার্যনির্বাহী সদস্য মো. হেদায়েত ইউ দিপু, দবির উদ্দিন, রাসেল আহমদ, আমিরুল ইসলাম ও বি. চক্রবর্তী।