Sylhet Today 24 PRINT

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন সাইফ-মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

সোমবার স্থানীয় সময় সকালে বৃষ্টির কারণে ১০ মিনিটে দেরিতে হয় টস।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে ব্যাটিং নিতেন তিনি।

পিঠের সমস্যার জন্য সাইফ ও কাঁধের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি মোসাদ্দেক। তাদের জায়গায় সেই ম্যাচে খেলা পেসার রুবেল হোসেন ও সাব্বির রহমান বাদ পড়েছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.