Sylhet Today 24 PRINT

রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক ও রুবেল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৯

বুধবার বরগুনা সরকারি কলেজের অদূরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। নৃশংস এই ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশজুড়ে।

বসে নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানুষজনও। বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম এবং রুবেল হোসেন ইতিমধ্যেই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনায় দায়ীদের বিচার চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি মুশফিকুর রহীম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। #জাস্টিসফররিফাত।’ একই ভাবে তারকা পেসার রুবেল হোসেন লিখেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। #জাস্টিসফররিফাত।’

প্রসঙ্গত নির্মম এই ঘটনায় খুন হওয়া ব্যক্তির নাম শাহ নেয়াজ রিফাত শরীফ। বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনেই ২৫ বছর বয়সী রিফাতকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.