Sylhet Today 24 PRINT

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৯

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাতে মারাকানায় এ জয় পায় সাদা-নীল জার্সিধারীরা।

ম্যাচের শুরু থেকেই  ভেনেজুয়েলাকে চাপে রাখে মেসিবাহিনী।  বল দখল, পাস কিংবা শট নেয়া-সব ক্ষেত্রেই এগিয়ে থাকার ফলটা পেতে দেরি হয়নি আলবিসেলেস্তেদের। ১০ মিনিটের মাথায়ই প্রথম গোল পেয়ে যায় তারা।

দশম মিনিটে দুটি কর্নার পায় আজেন্টিনা। প্রথমটিতে লিওনেল মেসির ক্রস থেকে সার্জিও আগুয়েরো গোল করতে পারেননি। তবে পরের কর্নারে আগুয়েরোর ক্রস বক্সের মধ্যে পেয়ে ডান পায়ের শটে ভেনিজুয়েলার গোলরক্ষককে পরাস্ত করেন লুতারো মার্টিনেজ (১-০)।

গোল খেয়ে যেন হুঁশ ফেরে ভেনেজুয়েলার। এরপর তারা বেশ চড়াও হয়ে খেলেছে। বল দখল, পাসিংয়ে নিজেদের প্রভাব দেখিয়েছে। তবে আর্জেন্টাইন রক্ষণ ভেদ করে শট নিতে পারেনি সেভাবে।

দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ব্যবধানকে ২-০ করে নেয় মেসির দল।

সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.