সিলেটটুডে ডেস্ক | ২৯ জুন, ২০১৯
গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের।
অন্যদিকে আগেই বাদ পড়া আফগানিস্তান অন্তত একটি ম্যাচ জিতে চমকে দিতে চায় ক্রিকেট বিশ্বকে। এমন এক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।
বিশ্বকাপের আগেও আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সে ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়ে সরফরাজের দল। যদিও ম্যাচটি ছিল প্রস্তুতি ম্যাচ। তবে সেই ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজতে চাইবে গুলবেদিনের দল।
অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপে শুরুটা বেশ বাজে হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে বড় ব্যবধানে হার। এরপরেই শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় সরফরাজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আবারও টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে শোচনীয় পরাজয় বরণ করে সরফরাজরা।
তবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। নিজেদের সামর্থ্য প্রমাণ করছে বিশ্ব মঞ্চে।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, শাইমুল্লাহ শেনওয়ারি, ইকরাম আলি খিল, রশিদ খান, হামিদ হাসান, মুজিবুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি।