Sylhet Today 24 PRINT

টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৯

বিশ্বকাপের চলতি আসরের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। লডর্সে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়া।

২০১৫ বিশ্বকাপে এই দুই দল ছিল আয়োজক। শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। যদিও শিরোপার লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছিল অজিরা।

এবারের বিশ্বকাপে দল দুটি সেমিফাইনালের দৌড়ে রয়েছে এগিয়ে। জয় তুলে পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকাটাই লক্ষ্য।

কিউদের হয়ে এদিন দুটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার কলিন মুনরোর বদলে সুযোগ করে নিয়েছেন হেনরি নিকোলাস। পেসার ম্যাট হেনরির জায়গায় খেলছেন স্পিনার ইশ সোধি।
অন্যদিকে কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে অ্যারোন ফিঞ্চ নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোইনিস, অ্যালেক্স কেরে (উইকেট রক্ষক), জেসন বেহরেনড্রফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ও নাথান লায়ন।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেট-রক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.