Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেয়েছেন সিলেটের অনিক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০১৯

বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেয়েছেন সিলেটের জাকের আলী অনিক। উদীয়মান ক্রিকেট তারকাদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে থাকা অবস্থায় ‘এ’ দলে ডাক পান অনিক।

শনিবার (২৯ জুন) এইচপি ক্যাম্পের চলাকালীন মাঠেই জানানো হয় এ দলের স্কোয়াড। আফগানিস্তান ‘এ’ দলের সাথে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ‘এ’ দলের এই নতুন স্কোয়াড ঘোষণা করা হয়।

লিস্ট এ ক্রিকেটার জাকের আলী অনিক সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা।  হবিগঞ্জ পৌরসভার ঝিলপাড় এলাকার সাবেক সেনা সদস্য শওকত আলী ও সাবেক স্থানীয় সরকার প্রতিনিধি আলম চাঁন বেগমের ৫ম সন্তান অনিক।  

অনিক এর আগে বিসিবির অধীনে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ সবগুলো টুর্নামেন্টেই খেলেন অনিক। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশে গিয়ে ক্রিকেট খেলে সুনাম অর্জন করেন।  আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০১৬ খেলেছেন বাংলাদেশের হয়ে।

২০১৬ সালে অর্ধ শতক হাঁকিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১৭ সালে প্রাইম ধলেশ্বরের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগে অভিষেক হয় তার।

২০১৮ সালে ডিপিএল তিনি গাজী গ্রুপের হয়ে কয়েকটি অর্ধশতক করেন। ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরের সিলেট সিক্সার্সে হয়ে মাঠ মাতান অনিক। একই সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে প্রথম সেঞ্চুরি করেন। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি ক্যাম্পে ডাক পান অনিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.