স্পোর্টস ডেস্ক | ২৯ জুন, ২০১৯
লর্ডসে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া।
এদিন ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৯২ রানে হারিয়ে ফেলে। সেখান থেকে দলকে উদ্ধার করেন উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। এই দুইজনের ১০৭ রানের জুটিতেই আড়াইশর কাছাকাছি রান পায় অস্ট্রেলিয়া।
দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান আসে খাজার ব্যাট থেকে। ক্যারি করেন ৭১ রান। এছাড়া মার্কাস স্টয়নিস ২১ ও প্যাট কামিন্স অপরাজিত ২৩ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে উইকেটের খাতা খোলেন ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৮) এলবিডাব্লুর ফাঁদে ফেলে তিনি। এরপর লোকি ফার্গুসন ও জেমস নিশামের তোপে ডেভিড ওয়ার্নার (১৬), স্টিভেন স্মিথ (৫), স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে হারায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জুটিটি ছিল খাজা-প্যাট কামিন্স জুটি। এই জুটিতে আসে ৪৪ রান।
বোল্ট ১০ ওভার বল করে ৫১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ফার্গুসন ও নিশান নিয়েছেন দুইটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন কেন উইলিয়ামসন।