Sylhet Today 24 PRINT

টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক |  ০১ জুলাই, ২০১৯

বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয় এই ম্যাচ।

দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে। সুতরাং এটি তাদের নিয়মরক্ষার ম্যাচ। দুই দলই আজ তাদের অষ্টম ম্যাচ খেলতে মাঠে নেমেছে।

সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে শ্রীলঙ্কা। সাত ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।  

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, আঞ্জেলা ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভ্যান্দেরসে, রাজিথা, লাসিথ মালিঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, সুনীল আমব্রিস, সেই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশেন থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.