Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৯

চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। টেবিলের নীচের দিকের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতলে লিগ পর্বে সেরা দল হবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে ম্যাচটি।

লিগ পর্বে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষে অস্ট্রেলিয়া। অপরদিকে সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার অর্জন ৫ পয়েন্ট। তারা আছে তালিকার অষ্টম স্থানে।

সমাপনী দিনে অপর ম্যাচে ভারত খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই সেমিফাইনালের লাইন আপ নির্ধারিত হবে। লিগ পর্যায়ে শীর্ষে থাকা দলটি নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানধারীরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.