Sylhet Today 24 PRINT

বিয়ের জন্য ছুটি নিলেন লিটন দাস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৯

নিজের বিয়ের জন্য বিসিবির কাছে ছুটির আবেদন করেছিলেন লিটন দাস। বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহীর কাছে ছুটির আবেদনপত্র জমা দেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

আগামী আগস্টের ৫ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন লিটন। অর্থাৎ শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না ফর্মে থাকা লিটনের।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘দ্রুতই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে। সাকিব এখনো অনিশ্চিত। সে বিশ্রাম চেয়েছে। বিয়ের কারণে সিরিজে থাকছে না লিটন।’

২৮ জুলাই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন লিটন দাস। বিয়ের প্রস্তুতির জন্যই বিশ্বকাপ শেষে দলের সঙ্গে দেশে ফিরতে পারেননি এই তরুণ ক্রিকেটার।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ ও ৩১ জুলাই বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের সব ম্যাচই কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.