Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের শেষ ম্যাচকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৯

বিশ্বকাপের ফাইনালে লন্ডনের লর্ডসে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায় স্থানীয় সময় সকাল নয়টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করলে দেখা মেলে সকাল নয়টার দিকে লন্ডনে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৭ শতাংশ। তবে সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কমতে শুর করবে। এমনটাই জানা গেছে আবহাওয়ার পূর্বাভাস থেকে।

তবে ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ-ডে। সোমবার (১৫ জুলাই) আইসিসি ফাইনালের জন্য রিজার্ভ-ডে রেখেছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টির স্থায়িত্ব বেশি সময় হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.