Sylhet Today 24 PRINT

হরভজনের বিয়ে!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৫

মাঝে কেবল সেপ্টেম্বর মাসই, অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন 'ভাজ্জি' খ্যাত ভারতীয় স্পিনার হরভজন সিং। কনে গীতা বাসরা।  

চলতি বছরের অক্টোবরের যে কোনো দিন হতে যাচ্ছে তাদের বিয়ে। 

জানা গেছে, ভারতের জালান্ধার থেকে ২০ কিলোমিটার দূরে ফাগওয়ারায় হিন্দু রীতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখানে ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার এবং বলিউড তারকাদের দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

অক্টোবরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি২০, পাঁচটি ওয়ানডে, চারটি ম্যাচের সিরিজ শুরু করবে ভারত। এতে হরভজন থাকবেন কি-না সে নিশ্চয়তার ওপর বিয়ের দিনক্ষণ নির্ভর করছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.