Sylhet Today 24 PRINT

শ্রীলংকায় সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক |  ২২ জুলাই, ২০১৯

শ্রীলঙ্কায় খেলতে যাওয়া তামিম-মুশফিকরা সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন। গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা রেশ এখনো কাটেনি। তাই সফরকারী দলের বিষয়ে একটি বাড়তি সতর্কতা বজায় রাখা হচ্ছে।

শনিবার তামিম-মোস্তাফিজদের সশস্ত্র মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেলে নিয়ে যাওয়া হয়। যেখানে আগে থেকেই মোতায়েন রাখা হয়েছে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। ম্যাচ ভেন্যুতেও আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.