Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৯

পুরনো ছবি

প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্লেয়ার্স ওমেন দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং প্লেয়ার্স ওমেন দল।

রোববার তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের নির্ধারণী ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

প্রিটোরিয়ায় টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি পুঁজি গড়তে পারেনি স্বাগতিক মেয়েরা। জবাব দিতে নেমে শারমিন আক্তারের দারুণ ব্যাটিংয়ে ৫.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার শারমিনকে দারুণ সঙ্গ দেন মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা।

উদ্বোধনী জুটিতেই শারমিন ও মুরশিদা যোগ করেন ৭৫ রান। মুরশিদা ৩১ রান করে রান আউটে কাটা পড়েন। তবে এরপর আর উইকেট হারায়নি সফরকারী দল। শারমিন ও নিগার বাকি কাজ শেষ করে উইকেট ছাড়েন।

শারমিন ১৩৭ বলে অপরাজিত ৮৩ রান করেন ১০ রানে। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৫। এই ম্যাচটি স্বীকৃত ওয়ানডে না হওয়ায় রেকর্ড বুকে নাম উঠছে না শারমিনের। ম্যাচসেরার পুরস্কার হাতে উঠলেও খানিক আফসোস হতেই পারে তার। নিগার ৮৪ বলে ৭ চারে অপরাজিত ৪৮ রান করেন।

এর আগে বল হাতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন ফাহিমা খাতুন। ৩ উইকেট নেন তিনি। জোড়া উইকেট নেন খাদিজা তুল কুবরা। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও শায়লা শারমিন। প্রোটিয়া মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটার ত্রিশা ছেট্টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে ওপেনার রবিন সার্লের ব্যাট থেকে।

সফরে তিনটি তিনটি আনঅফিশিয়াল টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার প্রথমটি ৩১ জুলাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.