Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেটে শুরু হচ্ছে ‘এসবিএ সামার স্ম্যাশ’

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

সিলেট ব্যাডমিন্টন একাডেমির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হচ্ছে 'এসবিএ সামার স্ম্যাশ ২০১৯'।

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

টুর্নামেন্টে ৬টি দলে সিলেট ব্যাডমিন্টন একাডেমীর ৬৬ জন খেলোয়াড় অংশ নিবেন।

লিগভিত্তিক এই টুর্নামেন্টে সিঙ্গেলস, ডাবলস ও মিক্সড ডাবলস তিন ফরমেটেই লড়াই করে প্রতিযোগিতার শিরোপা জিততে হবে খেলোয়াড়দের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.