Sylhet Today 24 PRINT

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৯

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস হেরে বোলিং করছে বাংলাদেশ।

বুধবার (৩১ জুলাই) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানালেন, টস জিতলে ব্যাটিং নিতে তিনিও।

চোট নিয়ে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান, নেই মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে ওপেনার এনামুল হক বিজয় ও পেসার রুবেল হোসেন। শ্রীলঙ্কা আবার চারটি পরিবর্তন এনেছে আজ।

শ্রীলঙ্কা শেষ ম্যাচটি খেলবে পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করে। লাসিথ মালিঙ্গার মতো অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও। তবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া লঙ্কানরা চায় সিরিজের শেষ ম্যাচেও মাথা উঁচু করে মাঠ ছাড়তে। লক্ষ্য তাদের ৩-০ ব্যবধানে জয়। তবে সিরিজ জয়ের পর এই ম্যাচে একাদশে দু-একজন নতুনকে বাজিয়ে দেখার ইঙ্গিতও দিয়েছে তারা।

বিশ্বকাপে শেষ দুই ম্যাচে হারের পর শ্রীলঙ্কা সিরিজেও প্রথম দুই ম্যাচে হার, বাংলাদেশের সামনে এখন টানা পাঁচ হারের শঙ্কা। গত কয়েক বছরে ওয়ানডেতে দারুণ উন্নতি করা বাংলাদেশের জন্য এটি বড় এক ধাক্কা। টানা পাঁচ ওয়ানডে তারা সবশেষ হেরেছিল ২০১৪ সালে।

প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে খুব একটা বেগ দিতেই পারেনি বাংলাদেশ। সিরিজ হেরে যাওয়া দলের অধিনায়ক তামিম ইকবাল শেষ ম্যাচের আগের দিন বলেছেন, এই ম্যাচ জিতে কিছু একটা নিয়ে দেশে ফিরতে চায় তার দল। প্রথম দুই ম্যাচে যে পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারেনি দল, শেষ ম্যাচে অন্তত সেসব করে দেখাতে দলর প্রতি তাগিদ জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.