Sylhet Today 24 PRINT

ছুটি শেষে মাঠে নামলেন সাকিব

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৯

বিশ্বকাপের পর ছুটি শেষে মাঠে নামলেন সাকিব। গত শ্রীলঙ্কা সফরেও মাঠে নামেননি সাকিব। হজ্বের কারণে ছুটি নিয়েছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। অবশেষে ছুটি কাটিয়ে আজ অনুশীলন করতে মাঠে নামেন তিনি।

হজ্ব শেষে পরিবারের সাথে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। ফিরেছেন শনিবার (২৪ আগস্ট) ভোর ৩ টায়। ফিরেই মাঠে উপস্থিত হয়ে যেন নিজের দায়িত্বজ্ঞানের পরিচয় দিলেন সাকিব।

এরই মাঝে যোগ দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কদিন পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। তাই নিজেদের ঝালাই করে নিতে প্র্যাকটিসটা সেরে নিচ্ছেন সকলেই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আরো তিন দিন অনুশীলন করবেন টাইগাররা। এরপর ৩০ ও ৩১ আগস্ট নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে চট্টগ্রামের পথে রওনা হবেন তারা। ৫ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ শুরু হবে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.