Sylhet Today 24 PRINT

তৃতীয় সেরা স্পিনার সাকিব!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৫

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ চলতি বছরের টেস্টে সেরা স্পিনার খোঁজার জন্য একটি ভোটিং পোলের আয়োজন করেছিল যেখানে সাকিব হয়েছেন তৃতীয়।

প্রকাশিত এ তালিকায় এক নম্বর জায়গাটি গেছে পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহর দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সাকিবের পরে স্থান পেয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ এবং অস্ট্রেলিয়ার নাথান লিওন।

জরিপে তালিকায় এক নম্বরে জায়গা পাওয়া ইয়াসির শাহ পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

দ্বিতীয় স্থানে থাকা অশ্বিন পেয়েছেন ২৩ শতাংশ ভোট। আর ঠিক পরেই থাকা সাকিব পেয়েছেন ২১ শতাংশ ভোট।

চতুর্থ স্থানে থাকা লঙ্কান স্পিনার হেরাথের দখলে গেছে ১৬ শতাংশ ভোট। আর অজি স্পিনার লিওন পেয়েছেন ৯ শতাংশ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.