Sylhet Today 24 PRINT

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনা থেকে সেল্তা ভিগোয়

স্পোর্টস ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর ধারে সেল্তা ভিগোয় যোগ দিয়েছেন।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে বার্সেলোনার আগের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত। তার সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে কাতালুনিয়ার দলটি।

বার্সেলোনা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সেল্তা ভিগো রাফিনিয়ার বেতন দিবে এবং অন্যান্য খরচ মিলে অঙ্কটা ১৫ লাখ ইউরো হতে পারে।

চোটের কারণে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলের অনুপস্থিতিতে এবারের লা লিগায় বার্সেলোনার হয়ে তিনটি ম্যাচই খেলেছেন ২৬ বছর বয়সী রাফিনিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.