Sylhet Today 24 PRINT

প্রতিশোধের ম্যাচে জয় পেলো বার্সা

স্পোর্টস ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৫

কাম্প ন্যু'তে প্রতিশোধের ম্যাচে মালাগার বিরুদ্ধে জয় পেয়েছে মেসি নেইমারের বার্সেলোনা। অবশ্য আক্রমনাত্নক ফুটবল খেলেই জয় বার্সাার।

শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠে প্রথম ম্যাচে দশম মিনিটেই লিড এনে দিতে পারতেন লুইস সুয়ারেস। আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বলে হাত লাগিয়ে উরুগুয়ের স্ট্রাইকারকে হতাশ করেন মালাগার গোলরক্ষক কার্লোস কামেনি।

অসুস্থতা কাটিয়ে নেইমার ফেরায় আরও ধারাল ছিল বার্সেলোনার আক্রমণগুলো। মেসি-নেইমার-সুয়ারেসদের সামলাতে রক্ষণাত্মক ফুটবল খেলে মালাগা। বার্সেলোনার ডিফেন্ডাররা মাঝ রেখা পার হয়ে আরও ওপরে উঠে আসে।

২৭তম মিনিটে মেসির ক্রসে মাসচেরানোর হেডেও এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। এবার কাতালুনিয়ার দলটিকে হতাশ হতে হয় বল ক্রসবারে লেগে বাইরে চলে গেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.