স্পোর্টস ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৯
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা ১২.২ ওভারে ১ উইকেটে ১৯ রান করেছে।
এই দলে কোনও পেসার রাখেনি বাংলাদেশ।
তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন বেশ দেখেশুনে খেলতে থাকেন দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান।
বাংলাদেশ চতুর্থ ও দশম ওভারে উইকেট পেতে পারতো। মিরাজের দুটি ওভারে প্রথমবার ইহসান ও সবশেষ ইব্রাহিমকে স্টাম্পিং করার সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু মুশফিকুর রহিম বল হাতে স্টাম্প ভাঙার আগে ব্যাটিং লাইনে পা রাখেন দুই ওপেনার। অবশেষে ১৩তম ওভারে এই প্রতিরোধ গড়া জুটি ভেঙেছেন তাইজুল। ইহসানকে ৯ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার।