স্পোর্টস ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৯
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশন শেষে আফগানরা ৩২.৪ ওভারে ৩ উইকেটে ৭৭ রান সংগ্রহ করেছে।
নাঈম হাসানের বদলে বল হাতে নিয়ে জাদু দেখালেন মাহমুদউল্লাহ। নিজের চতুর্থ বলেই উইকেট পেয়েছেন তিনি।
হাসমতউল্লাহ শহীদীকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানান এই স্পিনার। ৩২ বলে ১৪ রান করেন আফগান ব্যাটসম্যান।
মাহমুদউল্লাহর উইকেট উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম সেশনের খেলা। এই জুটি ছিল ২৯ রানের। ৩১ রানে অপরাজিত আছেন রহমত শাহ।