স্পোর্টস ডেস্ক | ০৫ সেপ্টেম্বর, ২০১৯
সকালে চট্টগ্রামের আকাশে ছিল ঝকঝকে রোদ। তবে এক ঘণ্টা পেরোতেই মেঘলা আকাশ। বৃষ্টি যেন তখন থেকেই আসি আসি করেও আসছিল না। অবশেষে প্রথম ইনিংসের ৪১ ওভার পেরোতেই বৃষ্টি নামে।
তবে খুব বেশি নয়, অল্প কিছুক্ষণ ঝিরি ঝিরি ধারায় পড়ার পরই থেমে গিয়েছে। এ মুহূর্তে উইকেট ঢেকে ফেলা হয়েছে কভার দিয়ে। অল্প সময়ের মধ্যেই হয়তো সরানো হবে কভার।
৪১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১০৫ রান। রহমত শাহ ৪৯ ও আসগর ১০ রানে ব্যাট করছেন।
চট্টগ্রামের উইকেটে প্রথম সেশনেই যে পরিমাণ টার্ন দেখা গিয়েছে তাতে নিঃসন্দেহে ৩ উইকেট হারিয়ে শতরান তোলাটা ভালো স্কোরই বলতে হবে।
এক প্রান্তে তো দারুণ ব্যাটিং করছেন আফগানদের সেরা ব্যাটসম্যান রহমত শাহ। শুরু থেকেই কিছুটা হাত খুলে ব্যাট করছেন।
তাইজুল ইসলামের বলে ছক্কায় হাঁকিয়েই দলীয় শতরানের কোটা পার করেন তিনি। ৩৮.৪ ওভারে এসেছে দলের শতরান।